ফুলবাড়ীয়ায় সাবেক পুলিশ সদস্যের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা! পুলিশ সদস্যের নাম নূরুল ইসলাম। উপজেলার বালিয়ান ইউনিয়নের দত্তপাকুটিয়া গ্রামে তার বাড়ি। বুধবার বিকাল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে পাশ্ববর্তী বাড়ীর আবু বকর ছিদ্দিক, নাসিম, রাজিবসহ ৮/৯ জন হামলা চালিয়ে লুটপাট করে। এ নিয়ে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।
হামলার শিকার নূরুল ইসলাম জানান, ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বুধবার ৮/৯ জনের একটি সংঘবদ্ধ চক্র বাড়তে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। তার বসতঘর থেকে হামলাকারীরা নগদ ১ লাখ ২০ হাজার নিয়ে গেছে। বসত ঘরের মূল্যবাদ জিনিসপত্র ভেঙে ফেলেছে। এতে তার আড়াই লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
ফুলবাড়ীয়া থানার এস. আই. সানোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল থেকে ফেরার পর হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
ইত্তেফাক/নূহু