ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপি নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে শহরের কান্দিপাড়া এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হক ও যুবদল নেতা শরীফ হোসেন নামে দু’জনকে আটক করা হয়েছে।

থানা সূত্র জানায়, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটক নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু