নাচোলে ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল বৃহস্পতিবার এক এসএসসি পরীক্ষার্থী ৩০পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত শিক্ষার্থী নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনের ছেলে রনি আহম্মেদ (১৫)।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত ৮টার সময় নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে রনি আহম্মেদকে আটক করে পুলিশ। এসময় তার প্যান্টের পকেটে থাকা ৩০ পিস ইয়াবাসহ জব্দ করে। গতকাল শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস