গাজীপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

 
গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কে বাস-লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, লেগুনাটি ভোগড়া বাইপাস মোড় থেকে কোনাবাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করেন।
 
নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
 

ইত্তেফাক/এএম।