ভাঙ্গায় নকল ওষুধ তৈরি কারখানার সন্ধান

 
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দুপুরে নকল ওষুধ তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৮। এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ লিমন মাতুব্বর (২৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। 
 
র‌্যাব মাদারীপুর-৮ এর অধিনায়ক মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসদরের হাজরাহাটি গ্রামে জহির মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির একটি ভাড়া ঘরে দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল আলগী ইউনিয়নের বিদ্যানন্দি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর। অভিযান চালিয়ে ব্লাক হর্স, এনার্জি প্লাস, পিউটন, শরবতে জিনসন, রেস, জিনসন প্লাস, লাভ ফর এভার, ড্রাগন ফুড, শক্তি প্লাস, লিচি, ডাবল হর্স ফিলিংস, কয়েক হাজার লিটার তরল কেমিকেল ও পাউডার উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি