বগুড়ায় নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ৫ নেতা আটক

বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার নন্দীগ্রাম, সারিয়াকান্দি ও শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ রয়েছে। 
 
গ্রেফতারকৃতরা  হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুবদলের সভাপতি আলেকজান্ডার, সারিয়াকান্দি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক। 
 
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে । তাদের রাজনৈতিক পরিচয় কি সেটা বিবেচ্য নয়। 
 
ইত্তেফাক/ইউবি