উপজেলার বাংলা বাজার নতুন ঘাট এলাকায় পদ্মা চরে বালি চাপা দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রনি (২৬)। তিনি উপজেলার তাজপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নতুন ঘাট এলাকার বালির নীচে পুঁতে রাখা কিছু একটা কুকুরের টানাটানি করতে দেখে পথচারীরা এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে সেটি কোন যুবকের গলিত মৃতদেহ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, তাৎক্ষণিক অনুসন্ধান করে যুবকের পরিচয় জানা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাজপুর গ্রাম থেকে নারীসহ ৩জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, রনির সঙ্গে এক নারীর পরকীয়া থাকার কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
ইত্তেফাক/আরকেজি