বাংলা বর্ষের প্রথম দিনে কিছু মানুষকে ঘটা করে পান্তাভাত খেতে দেখা যায়! তারা মনে করে পান্তাভাত বাঙালির ঐতিহ্য! বস্তুত পান্তা বাঙালির ঐতিহ্য নয়—দরিদ্রতার প্রতীক। গ্রামের দরিদ্র কৃষক রাতের বেঁচে যাওয়া ভাত নষ্ট না হবার জন্য পানি দিয়ে রেখে দেয়, সকালে সেই বাসি ভাত (পান্তা) খেয়ে কাজে যায়। গরম ভাত খাবার সঙ্গতি থাকলে নিশ্চয়ই তারা পান্তা খেত না। তাই যাঁরা পান্তা খেয়ে বর্ষবরণ করেন তাঁরা আসলে বাংলার কৃষকের দারিদ্র্য নিয়েই উপহাস করেন।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা