মঠবাড়িয়া-চরখালী সড়কের মাদার্শী নামকস্থানে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মাহেন্দ্র উল্টে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ও মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আ. মন্নান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ দুপুরে ঝাউতলা বাজার থেকে মাহেন্দ্রযোগে ভাণ্ডারিয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে মাদার্শী নামকস্থানে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি