ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ নারী নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে শুক্রবার একটি চলন্ত ট্রেনের ধাক্কায় চার নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর সিনহুয়ার।
 
বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৩৪ কিমি উত্তর পশ্চিমে কাচারি স্টেশনের কাছে সিবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই পাঁচ নারী ট্রেন ধরার জন্যে রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্য প্রান্তে চার নারী নিহত ও অপরজন গুরুতর আহত হন। আহত ও নিহতেরা স্থানীয় গোপালগঞ্জ এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, দুর্ঘটনায় আহতকে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/ রেজা