ডাকসুতে আমাদের প্রত্যাশা

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন হলে তা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর জন্য আশীর্বাদ। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া তাঁদের পৃথক পৃথক ইশতেহার ু বাস্তবায়নে কতটুকু সক্ষম হবেন তা এখন এ সময়ের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের প্রত্যাশাও আকাশচুম্বি হওয়াটা যুক্তিসঙ্গতও নয়। কারণ ২৮ বছরের ২৮টি ডাকসুর কাজ মাত্র এক বছরের প্রচেষ্টায় কাটানো সম্ভব নয়। ডাকসু নির্বাচন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক, শিক্ষার্থীদের মৌলিক চাওয়াগুলো পূরণ হোক এবং ডাকসু মানবিক ও কল্যাণকর  ছাত্ররাজনীতি চর্চার একক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাক—এটাই আমরা প্রত্যাশা করি।

ফরহাদ আলী

শিক্ষার্থী, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়