বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে তারা বুদ্ধি বিক্রি করে খায়। দেশে অনির্বাচিত সরকার আসলে ওই বুদ্ধিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটে।
কুমিল্লা টাউন হল মাঠে শুক্রবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, দলের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।
ইত্তেফাক/অারকেজি