সব ধর্মের মানুষ একত্রে নিরাপদে বসবাস করছে: নারায়ণ চন্দ্র চন্দ

 
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকারের আমলে এদেশে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষ একত্রে এবং নিরাপদে বসবাস করছে। 
 
তিনি শুক্রবার কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। 
 
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক তাপস পাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্রাস্টি প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/আরকেজি