হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ ও বিএনপি নেতা ইব্রাহীমুর রহমান ভুলুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
গত মঙ্গলবার পুলিশের উপর হামলার পর থেকেই ধরপাকড় আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মী। শুক্রবার রাতে দলের দুই কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র্যাব।
এদিকে বিএনপি নেতাদের দাবি, জাতীয় নির্বাহী কমিটির সভাকে সামনে রেখে আটক আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ। শনিবার সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ইত্তেফাক/এএম।