প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে দেয়ায় যুবদল নেতা আটক

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে শিহাব গাজী নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
 
শিহাব গাজী নামে যুবদলের এ নেতাকে গত বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
থানার অফিসার ইনচার্জ মো. মাজ্জাদ হোসেন জানান- শিহাব গাজীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এসএস