চাইলো আইফোন মিলল ডিটারজেন্ট!

 
আইফোন সম্পর্কে বরাবরই মানুষের একটা বাড়তি কৌতূহল রয়েছে। অনেকে অ্যাপল স্টোর থেকে সরাসরি পছন্দের আইফোনটি সংগ্রহ করেন। আবার কেউ কেউ দোকানে যাওয়ার ঝামেলা এড়াতে অনলাইনের মাধ্যমে কিনে নেন। কিন্তু মুম্বাইয়ের ২৬ বছর বয়সী এক যুবক অনলাইনে আইফোন অর্ডার দিয়ে হাতে পেয়েছেন ডিটারজেন্ট সাবানের টুকরো।
 
তেবরেজ মেহাবুব নগরালী নামের ঐ যুবক পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার, থাকেন মুম্বাইয়ে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সংগ্রহ করার জন্য টাকা-পয়সাও পরিশোধ করেন। নির্দিষ্ট তারিখে বাড়িতে চলে আসে আইফোনের প্যাকেট। আইফোন পাওয়ার স্বপ্নে বিভোর তেবরেজের বিস্ময় ভাঙ্গে প্যাকেটটি খোলার পর। খুলেই দেখেন ভেতরে আইফোনের বদলে ডিটারজেন্টের টুকরো। এ ঘটনায় নিকটস্থ থানায় প্রতারণার মামলাও করেছেন তিনি।
 
 
ফ্লিপকার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।-এনডিটিভি
 
ইত্তেফাক/মোস্তাফিজ