শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি সার্ভিস আবার সচল করা হয়েছে। ঘন কুয়াশায় গতকাল শুক্রবার রাত আড়াইটা থেকে এ নৌরুট বন্ধ হয়ে যায়। এই সময় মাঝ পদ্মায় আটকে পড়ে ৮ ফেরি।
জানা যায়, আজ শনিবার বেলা ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস সচল হয়। এছাড়া- পদ্মা নদীর দু'পাড়ে নাইট কোচসহ সাতশ' যান পারাপারে অপেক্ষায় রয়েছে।
এসব তথ্য দিয়ে শিমুলিয়াস্থ বিআইডব্লিইটিসির এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, পদ্মা অববাহিকায় আকস্মিক ঘনকুয়াশায় ঢাকা পড়ে। এতে সামান্য দূরেই কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গেলে বেলা ১১টায় ফেরি সার্ভিস আবার সচল করা হয়েছে।
ইত্তেফাক/এসএস