মুক্তাগাছায় অভিযানে নারীসহ গ্রেফতার ৪

 
ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ চার আসামিকে গ্রেফতার করেছে। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
 
মুক্তাগাছা থানার এসআই মো. ওয়াজেদ আলী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন হলেন ৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং একজন হলেন নিয়মিত মামলার আসামি। আজ দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস