ফকিরহাটে রং মিস্ত্রীর লাশ উদ্ধার

ফকিরহাটের বেতাগা এলাকার একটি পুকুর থেকে বাবুল শেখ (৩৫) নামে এক রং মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে ঘনপোতা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাবুল শেখ বাগেরহাট সদর উপজেলার মৃত শফিউর শেখের পুত্র।  
 
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ শেখ জানান, বেতাগার ঘনপোতা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুরে বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রিক্তা বেগমকে আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি