রাজবাড়ীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য ওয়াহেদ খান (৫৫) কে ১২০পিস ইয়াবাসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওয়াহেদ মেম্বার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে।
 
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ইউপি সদস্য ওয়াহেদ দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
 
এ ব্যাপারে ওয়াহেদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এমআই