সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নওয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা শহরের শেখপাড়া এলাকার ব্যবসায়ী বাপ্পী (৪০) এবং আতাউর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস যশোর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
তালা ওসি মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি