রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধের বয়স আনুমানিক ৬৬ বছর। শনিবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে তার পরনে ছিল কালো প্যান্ট ও জিন্স শার্ট।
জানা গেছে, শনিবার সকালে খিলক্ষেত খাঁ পাড়া রেল লাইনের পাশে ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আসলে সেই ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. রবিউল্লাহ জানান, রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় নিহত হয় ওই ব্যক্তি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই