উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে শনিবার বিকেলে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
মেসার্স ফাতেমা হার্ডওয়ারের মালিক মো. ফেরদৌস আকন জানান, তার দোকানের পেছনে শ্রমিকরা মাটি কাটছিলেন। এসময় সাপটি দেখতে পেয়ে তারা কৌশলে ধরে ফেলেন। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাইফুল বারি জানান, সাপটি সুন্দরবনে বগী বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি