ভাঙ্গায় ভাইয়ের হাতে ভাই খুন

ফরিদপুরের ভাঙ্গায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন হয়েছে। নিহতের নাম হান্নান মাতুব্বর(৬০)। তিনি উক্ত গ্রামের মৃত আবছার মাতুব্বরের ছেলে। শনিবার সন্ধ্যায় আজিমনগর ইউনিয়নের কর্নিকানা গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামসহ ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানায়, বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে শনিবার বিকালে উভয় পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যার আগে নিহতের চাচাত ভাই আউয়াল মাতুব্বর বাড়িতে এসে বাঁশের লাঠি দিয়ে হান্নান মাতুব্বরকে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে ঝগড়ার কারনেই খুনের ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/নূহু