ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিস সহকারি মোঃ মিজানুর রহমানের ওপর হামলা করেছে যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।
যুবলীগের নেতাকর্মীরা এ সময় মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও বেদম প্রহার করে। আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মিজানুর রহমান জানান, নবীনগর উপজেলায় বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে তার ওপর তারা ক্ষুদ্ধ ছিল। তাই এ হামলা করেছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবীনগর থানা পুলিশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল মিয়া (৩০) ও যুবলীগকর্মী মাহবুবকে আটক করে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দু’জনকে এক লাখ টাকা জরিমানা করে। জরিমানা সরকারি কোষাগারে জমা হওয়ার পর তাদেরকে মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/নূহু