ভোলা (উত্তর) প্রতিনিধি
আগামী প্রজন্মকে নববর্ষ উদযাপনে সচেতন করতে ‘পান্তা-ইলিশ খাবো না, চলুন সবাই মিলে আমরা ইলিশ সম্পদ রক্ষা করি’ —এই পতিপাদ্যকে সামনে রেখে শনিবার ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-বাংলাদেশ ও মত্স্য অধিদপ্তরের আয়োজনে ভোলা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের রিসার্স অ্যাসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ, ভোলার খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।