৩০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

শনিবার স্বরূপকাঠিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নেছারাবাদ থানার এএসআই মো. সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরযান অধ্যাদেশে ওই মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।