সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান ভূপাতিত হয়ে এক পাইলট নিহত হয়েছে। শনিবার ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধকালে বিমানটি ভূপাতিত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
জিহাদি নিয়ন্ত্রিত একটি শক্তিশালী জোট হায়াত তাহরির আল সাম (এইচটিএস) রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে তারা পাইলট সম্পর্কে কোনো কথা জানায় নি। এইচটিএস বিমান প্রতিরক্ষা ব্রিগেডের নেতা মাহমুদ আল তুর্কমানি বলেন, ‘আমরা ইদলিব এলাকায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রুশ বিমান ভূপাতিত করেছি।’ ইদলিবে ক্রমাগত রুশ বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এএফপি।
ইত্তেফাক/সেতু