নান্দাইলে ৪ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার

ময়মনসিংহের নান্দাইলে ৪ দাখিল পরীক্ষার্থীকে আজ রবিবার বহিষ্কার করা হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় অবস্থিত আশরাফ চৌধুরী ফাজিলা মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আরবি বিষয়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
 
এসএসসি ও দাখিল পরীক্ষা শুরুর দিন থেকে নান্দাইলে ব্যাপক নকলের অভিযোগ করে আসছে সচেতন এলাকাবাসী। বহিষ্কৃত ছাত্ররা হচ্ছে- রাজাপুর ফাজিল মাদ্রাসার মো. মামুন মিয়া, বীর কামটখালী দাখিল মাদ্রাসার মোছা. লামিয়া আক্তার, শেরপুর ফাজিল মাদ্রাসার মো. মাহবুবুর রহমান ও কাদিরাবাদ আলীম মাদ্রাসার মো. মাসুদ মিয়া। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আনোয়ার হোসেন এই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআই