হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন

বদরু সভাপতি, শরীফ সম্পাদক

হবিগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মো. বদরু মিয়া সভাপতি এবং রুহুল হাসান শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রাত ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সম্পাদক ফৌজদারি শাখা মোহাম্মদ আশরাফুল আলম, লাইব্রেরী সম্পাদক দেওয়ান জাকির হোসেন মো. জাকারিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলী মোহাম্মদ সারওয়ার, সিনিয়র সদস্য মো. আইয়ুব আল আনসারী, লতিফুর রহমান অনু, মো. কুতুব উদ্দিন শাহ ও মো. জসিম উদ্দিন (২), জুনিয়র সদস্য মুহাম্মদ হারুন, মো. মোস্তাফিজুর রহমান পরাগ ও খোকন চন্দ্র গোপ। যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা) জ্যোতিশ চন্দ্র গোপ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।