নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলি ওই এলাকায় অবস্থিত একটি ফ্লাইউড কারখানায় প্রবেশ করছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা আসাদুল হক (৫২) ও তার ভাই জিকরুল হক (৪৫) ও তাদের ভাতিজা (নাম জানা যায়নি) নিহত হন। তাদের বাড়ি উপজেলার বোতলাগাড়ি এলাকায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, আসাদুল বিভিন্ন হাটবাজারে ওষুধ বিক্রি করে বেড়াতেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি