সিলেট অফিস
শুক্রবার সিলেটে সমাপ্ত হয়েছে চার দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।
মিডিয়ায় শিশু-কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ইউনিসেফের উদ্যোগে দেশব্যাপী ‘এক মিনিট জুনিয়র ভিডিও’ নির্মাণ প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সিলেটে এ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মো. আরশ আলী, মুক্তিযুদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে ও কর্মশালার প্রশিক্ষক এসএম কামাল।