নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উঠানে, শিশুর মৃত্যু

 
বাঁশখালীর বোডঘর এলাকায় রবিবার সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উঠানে ঢুকে যায়। উঠানে খেলার সময় সিএনজি চাপায় এনাম নামে এক শিশুর মৃত্যু হয়। সে পঞ্চম ছাত্র ছিল বলে জানা যায়।
 
এনাম ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। সে সরকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর দায়ের করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে বাড়ির উঠানে রবিবার বেলা ১১টার দিকে এনাম খেলা করছিল। হঠাৎ রাস্তা থেকে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উঠানে ঢুকে পড়ে। সিএনজি চাপায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে বাঁশখালী হাসাপাতালে আনা হলে ডাক্তার আসমা তাসনিম মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি