পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় বিয়ে শেষে বরযাত্রী নিয়ে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টায় উপজেলার ছাওলা ইউনিয়নের তাজ তালুক মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটসহ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশীদ আলম জানান, আহতদের মধ্যে নারী ও শিশুসহ ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।