নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইস্রাফিল প্রধানকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ির বাসা থেকে তাকে আটক করা হয়। ইস্রাফিল প্রধান সিদ্বিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
ডিবির পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ইস্রাফিলকে আটকের কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু