কুষ্টিয়ার মিরপুরে জাতীয় নারী জোট উপজেলা শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী জোটের আহ্বায়ক সুফিয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এ বিশাল নারী জনগোষ্ঠি ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে তরান্বিত করতে নারী জনগোষ্ঠিকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়ান ও উন্নয়নে বদ্ধপরিকর। তিনি যৌতুক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নারী জোটের কেন্দ্রীয় সভাপতি আফরোজা হক রীনা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, জাসদ কেন্দ্রেীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।
জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের পরিচালনায় এ সময়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান সাইদুর রহমান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মশিউর রহমান মিলন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল জলিল রতন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু