খুলনা জেলা জেপির কর্মীসভা

 
খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সের পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার।
 
নেতারা বলেন, বিএনপি-জামায়াত আবারো সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে। জেপি চৌদ্দদলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
 
আগামী ৮ জানুয়ারি বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য জেপির খুলনার সব নেতাকর্মীদের বরিশালের জনসভায় যোগ দেয়ার জন্য অাহ্বান জানানো হয়েছে। এছাড়া সভায় আগামী ৩ মার্চ চৌদ্দদলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভাকে সফল করার জন্য জেপির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গাজী আব্দুস ছামাদ, ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাজাহার-উল-ইসলাম মিলন, এসএম আবু জাফর, মো. ইছাহাক আলী, মো. শাহাজাহান, মো. আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলা জেপির সভাপতি অ্যাড. দিলিপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পশারী, মো. হারুন-অর-রশিদ, শাহজামাল, মিনহাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আলতাফ হোসেন, রামকৃষ্ণ জোয়াদ্দার, সোহরাব পশারী, ডা. বেল্লাল হোসেন, ওমর ফারুক চৌধুরী, এসএম রাসেল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি