মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় নারীর মৃত্যু

মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম জয়নব বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলায় ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চের ধাক্কায় উপজেলার পৌর এলাকার কালিকাপুর গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী জয়নব বেগম ও উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রামের কামাল বেপারীর ছেলে সোহাগ মারাত্মক আহত হন। তাদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক জয়নব বেগমকে মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।