কাহালু যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ৪

 
বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান (৪৬) সহ বিএনপি ও ছাত্রদলের আরো তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার নারহট্ট দো-আনীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র মিলন (৩৫), একই গ্রামের নজরুল ইসলামের পুত্র জাকির (২৫) এবং  কাটনাহার গ্রামের মত আলহাজ্ব  আনছার আলীর পুত্র হারুনুর রশিদ।
 
এছাড়াও গ্রেফতারকৃত যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান কাহালু বাজার সরদারপাড়া গ্রামের মৃত আব্দুস  ছাত্তারের পুত্র বলে জানা যায়। আরো উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মিলন নারহট্ট ইউনিয়ন বিএনপি এবং জাকির ও হারুনুর রশিদ উপজেলা ছাত্রদলের নেতা।
 
কাহালু থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, গ্রেফতারকৃত চারজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম