রামেবিতে ৯০ বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে: উপাচার্য

 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের মেডিকেল শিক্ষার সমন্বয় ঘটাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে এমবিবিএস ও বিডিএস কোর্স কারিকুলাম আন্তর্জাতিক মানের এবং ফলাফল সিজিপিএ পদ্ধতিতে প্রকাশ করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের ৮টি ফ্যাকাল্টির অধীনে ৯০টি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে।
 
সোমবার বেলা ১১টায় নগরীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের (আইবিএমসি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহাম্মেদ। 
 
ইত্তেফাক/আরকেজি