হবিগঞ্জ প্রতিনিধি
শনিবার হবিগঞ্জে খোয়াই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খোয়াই নদীর বাঁধের শহর অংশের চৌধুরী বাজার এম সাইফুর রহমান ব্রিজ থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে মোট ১১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুর রহমান। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এ অভিযান চালায়।