মুক্তাগাছায় ইয়াবাসহ গ্রেফতার ১

ময়মনসিংহের মুক্তাগাছায় দেড়শ পিস ইয়াবা ট্যবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রানা মিয়া উপজেলার ঘোগা ইউনিয়নের ধরগ্রাম এলাকার আব্দুল মতিনের ছেলে। রবিবার রাতে পৌর এলাকার লক্ষীখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, গ্রেফতার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। আজ সোমবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে