সলঙ্গা থানা পুলিশ রবিবার ধুবিল ইউনিয়নের ইসুদহ গ্রাম থেকে প্রাচীন ব্রিটিশ ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে।
থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ জানান, গ্রামের পাশের মাঠে স্থানীয় শ্রমিকেরা ইট ভাটার মাটি কাটতে গিয়ে ১৫টি ১ রুপির ধাতব মুদ্রা পান। তারা সলঙ্গা থানায় খবর দিলে পুলিশ এগুলো থানায় নিয়ে আসে। এসব মুদ্রায় রাণী ভিক্টোরিয়ার প্রতিকৃতি রয়েছে। মুদ্রা গুলো ১৮৮২ সাল থেকে ১৮৯০ সালের তৈরি। এ ব্যাপারে সলঙ্গা একটি জিডি হয়েছে।
উপ-পরিদর্শক রউফ আরো জানান, আদালতের মাধ্যমে এসব মুদ্রা প্রাচীন নির্দশন হিসেবে সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘরে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে