গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বায়োজিদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বিকালের দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলশীঘাটে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত বায়োজিদ ওই এলাকার ইম্পোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভজনের খামার গ্রামের আব্দুল হামিদের ছেলে।  
 
সদর থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, বায়োজিদ বিকালে স্কুল থেকে বাইসাইেকেলযোগে বাড়ি ফিরছিল। পথে ওই পলাশবাড়ী থেকে আসা গাইবান্ধাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেছেন। 
 
ইত্তেফাক/কেকে