উপজেলার একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ৩৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিত্সাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার গড়ে তুলেছিল কমিউনিটি ক্লিনিকগুলো । বেশরিভাগ কমিউনিটি ক্লিনিকে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
সম্প্রতি সরেজমিনে গিয়ে গত বুধবার সকাল ১১ টায় দেখা যায়, নারিকেল তলা কমিউনিটি ক্লিনিকটিতে সেবা নিতে আসা রোগী অপেক্ষারত । অথচ ক্লিনিকে ঝুলছে তালা। অপরদিকে সুবিদপুর কমিউনিটি ক্লিনিকে একই চিত্র দেখা গেছে। সেটিতেও ২দিন যাবত্ তালা ঝুলতে দেখা গেছে। দুটি ক্লিনিকের সিএইচসিপিদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জেলা সিএইচসিপি কামরুল হাছান জানান, তার জানা মতে ওই দুটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা অসুস্থ রয়েছে। এদিকে আদর্শ কমিউনিটি ক্লিনিকটির কেশিরভাগ সময় তালা বন্ধ থাকছে বলে সেবা নিতে আসা লোকজন জানান। সম্প্রতি ওই কমিউনিটি ক্লিনিকটিতে গিয়ে তালা বন্ধ পাওয়া যায়।
ইত্তেফাক/নূহু