ভারতে মুঘল আমলে নির্মিত আইকনিক স্থাপত্য তাজমহলের প্রাঙ্গণে সে রাজ্যের সরকার ‘রামলীলা’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে।
তাজমহলকে ঘিরে প্রতি বছর যে ‘তাজ মহোত্সব’ আয়োজন করা হয়ে থাকে, উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগ স্থির করেছে এবারে তার উদ্বোধন হবে হিন্দুদের ভগবান রামের জীবনগাথা-নির্ভর নৃত্যগীতের মধ্যে দিয়ে।
ক্ষমতাসীন বিজেপির নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিরোধী দলগুলো এর সমালোচনায় সরব হয়েছে, অনেক ঐতিহাসিকও বলছেন এটা তাজমহলের ঐতিহ্যকে জোর করে অস্বীকার করার চেষ্টা ছাড়া কিছুই নয়। বিবিসি বাংলা
ইত্তেফাক/আনিসুর