শ্রীবরদীতে বিস্ফোরক দ্রব্যসহ ২ ছাত্রদল নেতা আটক

 
শ্রীবরদীতে নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে শ্রীবরদী সরকারি কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
আটককৃতরা হলেন, শ্রীবরদী পৌশহরের খামারিয়াপাড়া গ্রামের কালু মিয়া ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম খসরু (৩০) এবং তাতিহাটী ইউনিয়নের ছনকান্দা গ্রামের ছালামের ছেলে ও তাতিহাটী ইউনিয়ন যুবদলের আহবায়ক, সাইফুল ইসলাম (৩৫)।
 
শ্রীবরদী থানার ওসি রেজাউল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও শ্রীবরদীতে যাতে কোনো ধরনের নাকশতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেই জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 

ইত্তেফাক/এএম