নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচয় দেয়ায় জোবায়ের হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের পেট্রোলবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোবায়ের পেট্রোলবাংলা মহল্লার ইয়াকুব মাস্টারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জোবায়ের হোসেনের বাসায় তাবলীগ জামাতের সাথীরা দাওয়াত দিতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্য দাবি করেন। তার কথা বার্তায় সন্দেহ হলে থানায় খবর দেন তাবলীগ জামাতের সাথীরা। একই মহল্লার বাসিন্দা ও তাবলীগ জামাতের সাথী সামিউল বাদী হয়ে তার বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে।
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সরকারি অফিসার হিসেবে পরিচয় দেয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি