রায়পুরে ৫০ মন জাটকা জব্দ

রায়পুর উপজেলা থেকে ৫০ মন জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে এ জাটকা জব্দ আটক করেন মৎস কর্মকর্তারা। পরে ৫টি এতিমখানা ও দুস্থদের মধ্যে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।
 
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, উপজেলার বিভিন্ন বাজারে একটি চক্র জাটকা ইলিশ বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়। পরে জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়।  
 
ইত্তেফাক/ইউবি