পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার দিন বিএনপি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।
আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, জসিম উদ্দিন আহমেদ চৌধুরী ও মফিজুর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবুল হক বলেন, ২০১৪ সালে বিএনপির নাশকতা যেভাবে জনগণ প্রতিহত করেছে ঠিক সেইভাবেই ৮ ফেব্রুয়ারি কিংবা নির্বাচনের আগে বিএনপির যেকোনো নাশকতা জনগণ প্রতিহত করবে।
ইত্তেফাক/কেকে